উন্নয়নের খতিয়ান সমৃদ্ধ রিপোর্ট কার্ড তুলে দিলেন বিধায়ক শ্রীকান্ত মাহাতো
দি নিউজ লায়ন ; বঙ্গধ্বনি অভিযান কর্মসূচির মাধ্যমে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গড়বেতা তিন নম্বর ব্লকের পাঁচ নম্বর সাত বাঁকুড়া অঞ্চলের দ্বারিগেড়িয়া বেশ কয়েকটি গ্রামে গিয়ে রবিবার গ্রামবাসীদের সাথে কথা বলেন এবং তাঁদের অভাব-অভিযোগের কথা মন দিয়ে শোনেন ,এরপর তাদের হাতে ১০ বছরে রাজ্য সরকার কি কি উন্নয়ন মূলক কাজ করেছে তার খতিয়ান তুলে ধরে রিপোর্ট কার্ড গ্রামবাসীদের হাতে তুলে দেন শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো।
রবিবার সকাল থেকেই একের পর এক গ্রামে পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে তিনি মানুষের সাথে কথা বলেন। তিনি বলেন আপনাদের পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন। উন্নয়নের কথা আপনাদের চিন্তা করতে হবে না। তিনি উন্নয়নের ডালি আপনাদের দুয়ারে পৌঁছে দেবেন। গ্রামবাসীদের বিধায়ক শ্রীকান্ত মাহাতো আরো বলেন যে কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপি বাংলা জুড়ে সন্ত্রাস সৃষ্টি করছে। বাংলার উন্নয়নমূলক কাজ স্তব্ধ করে দেওয়ার চক্রান্ত করছে। তাই প্রতিনিয়ত রাজ্য সরকারকে হেনস্থা করে চলেছে। তা সত্ত্বেও রাজ্যের মানুষের উন্নয়নে দায়বদ্ধ রাজ্য সরকার।
সেই জন্য সমস্ত বাধা কে দূরে সরিয়ে রেখে মুখ্যমন্ত্রী বাংলার উন্নয়নে কাজ করছেন ।তিনি কি কি কাজ করেছেন তা বিস্তারিত ভাবে এই রিপোর্টে কার্ডে উল্লেখ করা রয়েছে। আপনারা এই রিপোর্ট কার্ড টি ভালো করে দেখবেন। কাজ না করে বড় বড় কথা বলছে বিজেপি। তাই ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপিকে উৎখাত করার তিনি ডাক দেন ।সেই সঙ্গে তিনি বলেন বিজেপির সাথে এখন সিপিএমের হার্মাদ রয়েছে।
তাই গ্রামবাসীদের তিনি সতর্ক থাকার আহ্বান জানান।তিনি আরো বলেন যে আপনাদের যে দাবি-দাওয়া গুলি আছে তা খতিয়ে দেখে দ্রুত রূপায়ণ করার ব্যবস্থা করা হবে। কেউ বাড়ি পেয়েছে কিনা বা কেন কারও বাড়ি হয়নি তাও তিনি খতিয়ে দেখেন। বিধায়ক কে কাছে পেয়ে কেউ ভাতার দাবি জানান, কেউ পাকা বাড়ির দাবি জানান, আবার কোন এলাকার মানুষ তাদের রাস্তাঘাটের আরো উন্নয়নের দাবি জানান।
শুধু বিধায়ক শ্রীকান্ত মাহাতো নয় পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে তৃণমূলের নেতাকর্মীরা গ্রামে গ্রামে গিয়ে উন্নয়নের খতিয়ান তুলে ধরে রিপোর্ট কার্ড গ্রামবাসীদের হাতে তুলে দিচ্ছেন। সেইসঙ্গে দুয়ারে সরকার অভিযান শিবিরে যাওয়ার জন্য সর্বস্তরের মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূলের নেতা কর্মীরা গ্রামে গ্রামে গিয়ে গ্রামবাসীদের কাছে আহ্বান জানান।

Post a Comment